ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় আজ শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে নিহত ১৭ জনের মধ্যে সালাম মোল্লা (৭৫) ও তাঁর ছেলে শাহিন মোল্লাও (৪০) রয়েছেন। তাঁদের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার উত্তর পূর্ব ভান্ডারিয়া গ্রামে।
হৃদ্রোগে আক্রান্ত বাবাকে নিয়ে বড় ভাইয়ের সঙ্গে বরিশালে যাচ্ছিলেন রাসেল মোল্লা। তবে বাবাকে বরিশালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়নি।
এর আগেই ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বাবা ও বড় ভাইকে হারিয়েছেন তিনি। তাঁদের লাশ ঝালকাঠি সদর হাসপাতালে। বাবা ও বড় ভাইকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রাসেল মোল্লা। এ দুর্ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন। ঝালকাঠি সদর হাসপাতালে রাখা লাশের সারি থেকে সালাম ও শাহিন মোল্লার লাশ শনাক্ত করেছেন স্বজনেরা।
এ ঘটনায় রাসেল মোল্লা নিজেও গুরুতর জখম হয়েছেন। মো. রাসেল মোল্লা (৩৫) জানান, বাসের চালকের পেছনের আসনে বসা ছিলাম। বাসের চালক যাত্রার শুরু থেকেই গাড়িতে যাত্রী ওঠানোর জন্য বারবার সুপারভাইজারের সঙ্গে কথা বলছিল। গাড়ি চালনায় তার মনোযোগ ছিল না। রাসেল মোল্লা আরও জানান, আমার বাবাকে নিয়ে চিকিৎসার জন্য বরিশালে চিকিৎসকের কাছে যাচ্ছিলাম।
এ দুর্ঘটনার জন্য চালককে দায়ী করে রাসেল মোল্লা বলেন, যদি চালককে হাতের কাছে পাইতাম, তবে নিজ হাতে তাঁর বিচার করতাম। তাঁর জন্য আমার বাবা চোখের সামনে প্রাণ হারাইছেন। এ ঘটনায় চালকই একমাত্র দায়ী। যাত্রী ওঠানোর জন্য শুরু থেকেই সে মরিয়া হইয়া গেছিল। সড়কে দৃষ্টি না রেখে সুপারভাইজারকে বারবার যাত্রী ওঠানোর জন্য তাগাদা দিচ্ছিল। পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ কোনো কারণ ছাড়াই ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে এসে গাড়িটি পুকুরের মধ্যে নামিয়ে দেয়। এ জন্যই এত বড় দুর্ঘটনা ঘটে। আমি তাঁর বিচার চাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার স্মৃতি নামে বাসটি সকালে অন্তত ৬৫ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন ছত্রকান্দা এলাকার একটি পুকুরে বাসটি পড়ে যায়।
এতে ওই বাসের ১৭ যাত্রী নিহত হন। এঁদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩টি শিশু রয়েছে।
ঝালকাঠি সদর থানার এসআই গৌতম কুমার ঘোষ বলেন, পুলিশের রেকার দিয়ে বাসটি পুকুর থেকে তোলার পর বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে