পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পদচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনারা। স্থানীয় সময় গতকাল বুধবার টেলিভিশনে এ খবর প্রচার করা হয়েছে।
অভ্যুত্থানের ঘোষণা দিয়ে সৈন্যরা জানান, দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া সংবিধান বাতিলের পাশাপাশি সব প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দিয়েছেন তাঁরা। খবর বিবিসির।
এর আগে গতকাল মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী করা হয়। প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা তাঁকে বন্দী করেন। সেখানে মোহাম্মদ বাজোম কী অবস্থায় আছেন, তা জানা যায়নি।
বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, প্রেসিডেন্টকে তাঁর পদ থেকে অপসারণ সরা হয়েছে।
অভ্যুত্থান ঘোষণা করে কর্নেল আমাদু আবদরামান জানান, দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।
এ সময় দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর আরও ৯ কর্মকর্তা তাঁকে ঘিরে ছিলেন।
কর্নেল আমাদু আবদরামান বলেন, দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় তিনি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেন তাঁর প্রাসাদের রক্ষীরা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
এ সময় প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, রক্ষীরা অর্থহীন গণতন্ত্রবিরোধী আন্দোলন শুরু করেছে। প্রেসিডেন্ট পরিবারের সদস্যদের প্রেসিডেন্ট প্রাসাদেই রাখা হয়েছে বলেও জানানো হয়।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে