
অবশেষে বাংলাদেশেও পরিষেবা শুরু করতে যাচ্ছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিঙ্ক। তাঁদের স্যাটেলাইট প্রযুক্তি দেখাতে স্টারলিঙ্কের প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের প্রতিনিধি এবং আইসিটি বিভাগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংবাদমাধ্যমকে বলেছেন, সরকার ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিঙ্ক পরিষেবা নিয়ে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করতে পারে। গতকাল বুধবার স্পেসএক্সের গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরিথ ও গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাকটিভেশন ম্যানেজার পার্নিল উর্ধাওরেসের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বাণিজ্যিক রকেট পরিষেবা সংস্থা স্পেসএক্স এরই মধ্যে লো আর্থ অরবিটে প্রায় ৪ হাজার ৫১৯টি স্টারলিঙ্ক স্যাটেলাইট পাঠিয়েছে। ৬০টি দেশে ১৫ লাখের বেশি গ্রাহককে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিচ্ছে এ সংস্থা।
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ গ্রামীণ ও দুর্গম এলাকায় বসবাসরত মানুষের মধ্যে ডিজিটাল বিভাজন দূর করতে স্পেসএক্স স্টারলিঙ্ক পাইলট প্রোগ্রাম শুরু করার পরিকল্পনা করেছে।
স্পেসএক্স স্টারলিঙ্কের কর্মকর্তারা রাজধানীর আইসিটি টাওয়ারে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাতের সময় স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবার মান দেখান। আইসিটি টাওয়ারের ছাদে একটি স্টারলিঙ্ক অ্যানটেনা বসিয়ে আইসিটি প্রতিমন্ত্রী ইন্টারনেটের গতি প্রত্যক্ষ করেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ সময় প্রথমবার ১৫০ এমবিপিএস ডাউনলোড গতি পেয়েছেন তিনি। দ্বিতীয়বার পেয়েছেন ৫০০ এমবিপিএস।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য বিশেষ আমন্ত্রণ জানাতে চান—সেটি প্রতিনিধি দলকে বলেছেন।
এর আগে গত বছরের মে মাসের মাঝামাঝিতে স্পেসএক্সের ইন্টারনেট পরিষেবা আরো বিস্তৃত করার ইঙ্গিত দেওয়া হয়। স্পেসএক্সের টুইটে স্টারলিঙ্কের সেবা কতটুকু বিস্তৃত হচ্ছে, সে বিষয়ে একটি মানচিত্র শেয়ার করা হয়। এতে দেখা যায়, বাংলাদেশে ২০২৩ নাগাদ স্টারলিঙ্কের সেবা সহজলভ্য হবে।
স্টারলিঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, গত বছরই প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে প্রি-অর্ডার গ্রহণ করেছে। ৯৯ ডলারে প্রি-অর্ডারের সুযোগ পাওয়া যাচ্ছে। সমস্যা দেখা দিলে পুরো অর্থ রিফান্ড করারও আশ্বাস দেওয়া হয় ওয়েবসাইটটিতে।
এছাড়া গত ১৫ জুলাই রাতে ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকায় ফোঁটা ফোঁটা আলোর চলন্ত বিন্দুর দৃশ্য দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সে দৃশ্য ছড়িয়ে পড়ে। আকাশের পূর্ব থেকে পশ্চিম দিকে প্রায় ১০ মিনিট এ দৃশ্য দেখা যায়। পরে জানা যায়, এটি ইলন মাস্কের ‘স্টারলিঙ্ক প্রজেক্টের স্যাটেলাইট ট্রেন’। ৬০টি স্যাটেলাইটের দীর্ঘ সারি দেখা গিয়েছিল।
২-৩ মাসের ট্রায়াল দেখে বাংলাদেশি কর্তৃপক্ষ স্টারলিংক কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আশা করা হচ্ছে, আগামী শনিবার ঢাকায় অনুষ্ঠিত একটি স্টার্টআপ ইভেন্টে স্টারলিংক টিম যোগ দেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে