
দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যা থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। বিএনপি সন্ত্রাসী কার্যক্রম করে মানুষের গায়ে আগুন দিয়ে বাড়িঘর, যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবে না। এমন মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
আজ রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে শামীম ওসমান বলেছেন, ‘সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না। আমাদের ওপর হামলা করা হয়েছিল, আমরা কিছু করিনি। এমন কিছু করবেন না, যেন আমাদের ওপর করা নির্যাতন মনে পড়ে যায়। মানুষের গায়ে আগুন দিয়ে বাড়িঘর, যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবেন না। আমরা এমন কিছু করতে চাই, যেন মৃত্যুর পরও মানুষ আমাদের জন্য দোয়া করে।’
সংসদ সদস্য শামীম ওসমান আরও বলেছেন, ‘এমন ষড়যন্ত্র হচ্ছে, যেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। দেশটাকে নিয়ে এ ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব এবং জিতব। কারণ, সত্যের সঙ্গে মিথ্যা জিতবে ন।’
ছাত্রছাত্রীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমি বিশ্বাস করি, এ দেশের নতুন প্রজন্ম অনেক বেশি স্মার্ট। আমাদের নতুনদের জন্য স্থান ছেড়ে দিতে হবে।’
পরে শিক্ষার্থীদের ডেকে তাদের কথা শোনেন শামীম ওসমান। এতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে