দুই মাস আগে মারা গেলেও বিষয়টি প্রকাশ্যে আনেনি জনপ্রিয় অভিনেত্রী শ্যারন ফ্যারেল পরিবার। ব্যাপারটি জানাজানি হতেই শোকস্তব্ধ পুরো বিশ্ব। দ্য গার্ডিয়ান জানিয়েছে গত ১৫ মে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, শ্যারনের মৃত্যুর সংবাদ তাঁর আত্মীয়রা জানতেন না। সেই কারণেই বিষয়টি ঘোষণা করা হয়নি এত দিন। জানা গেছে, শ্যারন অরেঞ্জ কাউন্টিতে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সম্প্রতি ফেসবুকে এই কিংবদন্তির জীবনাবসানের খবর ঘোষণা করা হয়। যদিও কী কারণে তিনি মারা গেলেন—সেটা স্পষ্ট নয়।
টেলিভিশন, সিনেমা ও ব্রডওয়েতে দীর্ঘদিন অভিনয় করেন শ্যারন। ‘ইটস অ্যালাইভ’ সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় তাকে দর্শকপ্রিয়তা এনে দেয়। ওই সিনেমায় এক অদ্ভুত শিশুর মায়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এ ছাড়াও ‘দ্য স্টান্টম্যান’, ‘মারল’, ‘দ্য রিভারস’, ‘ক্যান নট বাই মি লাভ’ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তাঁর শ্রেষ্ঠ পারফরম্যান্স ছিল ‘হাওয়াই ফাইভ’ ও এবং ‘দ্য ইয়াং অ্যান্ড দ্য রেস্ট’ শীর্ষক টেলিভিশন শোতে।
১৯৪০ সালের ক্রিসমাস ইভে আইওয়ার সিওক্স সিটিতে জন্মেছিলেন শ্যারন ফ্যারেল। তখন অবশ্য তার নাম ছিল শ্যারন ফোর্সমো। অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের জন্য নিউইয়র্ক সিটিতে চলে যান তিনি। ১৯৫৯ সালে ‘কিস হার গুডবাই’ ছবির মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয় তাঁর।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে