
ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ ও পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনের সদস্যরা।
এ সময় বক্তারা ইকবাল মনোয়ায়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান।
সংগঠনের সভাপতি ও সমকালের প্রতিনিধি মহিউদ্দিন মাহি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ভুল করেছে, সে ভুলের দায় তারা স্বীকার করতে চায় না। তারা শুধু একটা কথাই বলে “উচ্চ পর্যায়ের সভা”। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে এ ধরনের কোনো কাঠামো নেই।’
মাহি আরও বলেন, ‘তাদের এ সভার মাধ্যমে একটি অবৈধ, অনৈতিক এবং আইনবহির্ভূত সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত রুদ্র ইকবালের শিক্ষাজীবনকে ব্যাহত করছে। অথচ কাদের নিয়ে এই সভা গঠিত হয়েছে, সে বিষয় প্রশাসন এখনো পরিষ্কার করে বলেনি।’
ইত্তেফাকের জান্নাতুল ফেরদৌস বলেন, ‘যে সংবাদটি প্রকাশ করা হয়েছিল, সেখানে সাংবাদিকের ব্যক্তিগত কোনো বক্তব্য ছিল না। তারই পরিপ্রেক্ষিতে প্রশাসন যেভাবে বহিষ্কার করেছে, তা কোনো আইন সমর্থন করে না। এ ছাড়া কোন শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, উচ্চ পর্যায়ের সভায় কারা ছিলেন, কীভাবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন—তা স্পষ্ট নয়।’
সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে