
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিসহ বেশ কিছু দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনরত পাঁচ-ছয়জন শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানা-পুলিশ। তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে তা জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি।
শিক্ষার্থীদের আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তাদের নাম, পরিচয় নিশ্চিত করে ছেড়ে দেওয়া হবে। মামলা হওয়ার সম্ভাবনা খুব কম।
এর আগে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয়। সেখানে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সড়ক অবরোধ করে স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে অবস্থান নিয়ে দুপুরে আবার সায়েন্স ল্যাব ও শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৪টা নাগাদ তাদের শাহবাগ মোড় থেকে সরে যেতে বলে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা রাস্তা না ছাড়লে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের রাস্তা ছাড়তে বলা হয়। তাতে শিক্ষার্থীরা রাজি না হওয়ায় তাদের মধ্যে থেকে পাঁচ-ছয়জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০ মার্কের পরীক্ষা নেওয়া, পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্ট বাদ দেওয়ার দাবিতে তারা সড়ক অবরোধ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা পরীক্ষার জন্য মাত্র ১৫ মাস সময় পেয়েছি। আমাদের সিলেবাস শেষ হয়নি। সেখানে ১০০ মার্কসের পরীক্ষা কীভাবে দেব। তার ওপর আবার যুক্ত হয়েছে ডেঙ্গু পরিস্থিতি। এই অবস্থায় আমরা চাই পরীক্ষা দুই মাস পেছানো হোক। আর পরীক্ষা নেওয়া হোক ৫০ মার্কসে। এমন আরও দুটি দাবি আমাদের।’
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শেষ মুহূর্তে এসে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আর পরীক্ষা পেছানোর বিষয়ে আন্দোলনের কথা আপনার কাছেই শুনলাম। এ ব্যাপারে আমার কাছে কেউ আসেনি। এমন কোনো আবেদনও পাইনি।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
৯ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে