
মৌলভীবাজারের কুলাউড়া থেকে আটক সন্দেহভাজন জঙ্গিদের নিয়ে কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানার খোঁজে আবার অভিযানে নেমেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল আজ মঙ্গলবার সকাল থেকে আটক ব্যক্তিদের নিয়ে অভিযান চালাচ্ছে।
আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। এখানে (কুলাউড়া) তাদের আরও আস্তানা আছে।’
তিনি আরও বলেন, ‘তাঁদের মধ্যে কয়েকজন ডাক্তার ও চীনের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুজন ইঞ্জিনিয়ার আছেন। তাঁদের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আশা করি, তাঁদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে।’
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, অভিযানের বিষয়ে বিস্তারিত আজ বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হবে।
গত শনিবার এই এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য সন্দেহে ২০ এবং গতকাল সোমবার ১৭ জনকে আটক করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে