ফেনী জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের ২০ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে—সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে ফেনী জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য রাকিব উদ্দিন, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গণি শুভ, উপ দপ্তর সম্পাদক মো. আল মামুন, সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল আরাফাত, উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক হাসান আহাম্মদ, ফেনী পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. শরিফ উদ্দিন ফরহাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন রাজু, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফজলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, দাগনভূঞা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহসভাপতি জাহিদ হাসান শুভ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাসেল, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের উপ-গণ শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেনকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু বলেন, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাঁকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ২০ জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন বলেন, জেলা ছাত্রলীগের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই। ছাত্রলীগের শৃঙ্খলা বিরোধীদের কোনো স্থান নেই।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী বলেন, যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুর পর আওয়ামী লীগ ও যুবলীগের অনেক নেতা-কর্মী শৃঙ্খলাভঙ্গ করে সাঈদীর পক্ষে গুণগান গেয়ে ফেসবুকে পোস্ট করেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসায় তাঁরা সেটি বাস্তবায়ন করেছে। যুবলীগের কেন্দ্র থেকে যদি এমন সিদ্ধান্ত আসে সে ক্ষেত্রে যেসব নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাঈদীর পক্ষে পোস্ট দিয়েছে তাঁদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে