দিনাজপুর ও গাইবান্ধায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠান হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তার জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’-এর উদ্যোগে ইউসিবি এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী প্রশিক্ষণে দিনাজপুরের ১৩টি উপজেলার প্রায় ৩৭০ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামান। বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক কৃষি-গবেষক রেজাউল করিম সিদ্দিক, বিশিষ্ট সাংবাদিক বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, ইউসিবির ইভিপি আবুল কালাম আজাদ, এসএমই ব্যাংকিংয়ের প্রধান মো. মহসিনুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাণিজ্যিক কৃষির বিকাশের লক্ষ্যে সারা দেশে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সহজ শর্তে সহায়তা দেওয়া নিশ্চিত করতে হবে। এ ছাড়া কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষকের দোরগোড়ায় সহায়তা পৌঁছাতে হবে। ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের মাধ্যমে ইউসিবি সেই কাজটিই করার চেষ্টা করছে।
একই দিন গাইবান্ধার এসকেএস ইন রিসোর্টে গাইবান্ধার ৭টি উপজেলার প্রায় ২১৫ জন কৃষককে নিয়ে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পথ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কৃষি উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিরাজমান ‘দূরত্ব’ কমিয়ে আনা, উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।
ইউসিবির এই প্রকল্প বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করছেন বিসেফ ফাউন্ডেশন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৭ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে