
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়ে পোস্ট করায় পাঁচ নেতাকে অব্যাহতি দিয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ। গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, ছাত্রলীগ যাঁদের অব্যাহতি দিচ্ছে, তাঁদের দলে আহ্বান জানাচ্ছে ছাত্রদল ও যুবদল।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন—চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ ও জুয়েল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শিপন আহমদ তালুকদার, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম হোসাইন এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈয়দ রোম্মান।
অব্যাহতি পাওয়া শিপন আহমদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমি তার কিছুই জানি না। আর এ ব্যাপারে আমাকে কেউই কিছু বলেনি। শুধু ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তি দেখেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক অব্যাহতি পাওয়া এক নেতা মোবাইল ফোনে বলেন, ‘সাঈদীর ভিডিও দেখে ভালো লাগে, তাই উনি মারা যাওয়ার পর এক-দুইটা ভিডিও শেয়ার করেছিলাম। এ কারণে অব্যাহতি দিয়েছে।’
তিনি জানান, অব্যাহতির ঘোষণার পর এলাকার ছাত্রদল-যুবদলের নেতারা তাঁদের দলে আহ্বান জানাচ্ছেন। ফুলের মালা দিয়ে বরণ করবেন বলছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত বলেন, ‘সাজাপ্রাপ্ত চিহ্নিত রাজাকার দেশদ্রোহীদের পক্ষে কেউ পোস্ট দেবে, সংগঠনের জন্য এটা তো বড় ধরনের অপরাধ এবং শৃঙ্খলা পরিপন্থী। জরুরি সভা ডেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ জেলা ছাত্রলীগ নেবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে