ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তি দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় শিক্ষার্থীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে পরিবহন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা অবিলম্বে খাদিজার মুক্তির দাবি করছি। খাদিজাকে একটি ‘দানব আইনের’ মাধ্যমে নিপীড়ন অব্যাহত আছে। 
জাবির অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের ছাত্রী তাপসী দে প্রাপ্তি বলেন, ‘সত্যি বলতে এই দেশে আমাদের কোনো স্বাধীনতা নেই। খাদিজাকে কারাগারে রেখে তার বাবা-মাকেও হয়রানি করা হচ্ছে। একটি রাষ্ট্রের আসলে কোথায় ভয় যে তাকে এতদিন জেলে রাখতে হয়। অবস্থা এমন যে, বর্তমান সরকারের সঙ্গে ‘সহমত ভাই’ না বললেই আমাদের জেলে ঢুকতে হবে।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুমাইয়া বলেন, ‘রাষ্ট্রের এত কীসের ভয় যে খাদিজাকে বারবার জামিন নামঞ্জুর করতে হল। জবাবদিহির এত ভয় কেন রাষ্ট্রের? এই আইনটা পুরো ক্ষমতাসীনদের হাতে। আমরা চাই, অতি দ্রুত সময়ের মধ্যে জামিন মঞ্জুর করা হোক।’
এ সময় আরও বক্তব্য দেন জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাইজা মাহজাবিন, ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক রিদ্ধ্য অনিন্দ্য গাঙ্গুলিসহ অনেকে।
আরোও পড়ুন

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে