
গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগ্নেয়াস্ত্রের মহড়া, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার সকালে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের মা রেখা রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল (২৮), ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) ও সিদ্দিকুর রহমান (২৪)। তাঁদের মধ্যে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ফাঁকা গুলি ছুড়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তাতে তাঁর প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হৃদয় শেখ ও সিহাব হোসেনের বিষয়ে আগামীকাল শনিবার বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে