কক্সবাজারের রামুর সংরক্ষিত বনের ভেতরে বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া এলাকায় পাহাড়ের একটি জলাধারে হাতির মরদেহটির খোঁজ পায় বন বিভাগ। তবে হাতিটি কখন কীভাবে মারা পড়েছে তা জানাতে পারেনি বন বিভাগ।
বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দু রশিদ জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় বন পাহারাদারেরা হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। পরে ময়নাতদন্তের পর হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়।
আব্দু রশিদ বলেন, পায়ে আঘাত এবং সংক্রমণের কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খুনিয়া পালংয়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘দেখে মনে হচ্ছে দু-একদিন আগে হয়তো হাতিটি মারা গেছে। সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন এবং রশি দিয়ে পেছানো ছিল বলে শুনেছি।’
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম বলেন, কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে গত ৬ জুলাই একই বনের দরিয়ারদিঘি বনাঞ্চলে একটি বন্য হাতির মৃত্যু হয়। এ ছাড়া গত ৯ জুন চকরিয়া উপজেলার খুটাখালীর সংরক্ষিত বনে দুর্বৃত্তরা একটি হাতিকে গুলি করে হত্যা করে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৫ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে