ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এই সময় দু: সংবাদ শুনলেন অ্যান্টনি। সাবেক প্রেমিকা নির্যাতনের অভিযোগে দল থেকে বাদ পড়েছেন ব্রাজিলের এই স্ট্রাইকার।
ব্রাজিলের গণমাধ্যম ইউওএলে গতকাল অ্যান্টনির বিরুদ্ধে করা অভিযোগ প্রকাশ পেয়েছে। সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভেলিন সংবাদমাধ্যমে নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অভিযোগে বলা হয়-গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে গেছেন তিনি। ব্রাজিলের ফুটবল ফেডারেশন সিবিএফ জানিয়েছে, ঘটনা প্রকাশ্যে আসার পর দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্টনি এবং এই ঘটনার তদন্ত হওয়া উচিত। ব্রাজিলের সাও পাওলো ও ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার-দুই এলাকার পুলিশ ঘটনার তদন্ত করছে।
তবে নিজের ওপর হওয়া অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্টনি। ব্রাজিলের উইঙ্গার ইনস্টাগ্রামে বলেছেন, ‘আমি মাথা ঠাণ্ডা রেখেই বলছি যে অভিযোগ করা হয়েছে, সেগুলো মিথ্যা। আমি যে নির্দোষ তা পরে প্রমাণিত হবে। চলমান পুলিশি তদন্তের ওপর পূর্ণ আস্থা রয়েছে।’ অ্যান্টনি আরও বলেন, ‘আমাদের সম্পর্কে টালমাটাল অবস্থা ছিল ঠিকই। তবে তাকে শারীরিক নির্যাতন করিনি।’
এ বছরের ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের হোটেল রুমে হওয়া অ্যান্টনির বিরুদ্ধে হওয়া অভিযোগের কথা বলেছেন ক্যাভালিন। ক্যাভালিনের দাবি, তাঁর (ক্যাভালিন) মাথা ফাটিয়ে রক্তাক্ত করেন অ্যান্টনি। ব্রাজিলিয়ান উইঙ্গার এমনকি তাঁকে ঘুষিও মেরেছিলেন। অ্যান্টনির জায়গায় ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেয়েছেন আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। ৯ ও ১৩ সেপ্টেম্বর বলিভিয়া ও পেরুর বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে