অ্যাপলের নতুন ফোন আইফোন ১৫ প্রো মডেলের দাম ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। টাইটানিয়াম চ্যাসিস ও উন্নত ক্যামেরার জন্য এই দাম বৃদ্ধি হচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে জানিয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টে অ্যাপলের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল বাজারে আসবে।
ডিজিটাইম সংবাদপত্রের বিশ্লেষক লুক ইন বলেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহারের জন্য আইফোন ১৫ প্রোর দাম বাড়বে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমটি ৫–৬ গুণ বেশি অপটিক্যাল জুম করতে পারবে।
তবে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসের দাম আগের মডেলগুলোর মতই থাকবে বলে লুক ইন দাবি করছে।
২০২৩ সালের দ্বিতীয়ার্ধে বিগত কয়েক বছরের একই সময়ের তুলনায় স্মার্টফোনের বিক্রি কম হবে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক অর্থনীতির সংকটের মধ্যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ ইলেকট্রনিক পণ্যে কম ব্যয় করছে। এজন্যই বিক্রি কমবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর বাজারে আসা আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের প্রাথমিক দাম ছিল যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আগের এক তথ্যসূত্র বলেছে, আইফোন ১৫ প্রো ফোনটির দাম প্রায় ১০০ ডলার বেড়ে ১ হাজার ৯৯ ডলার এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ২০০ ডলার বেড়ে ১ হাজার ২৯৯ ডলার হতে পারে।
এভাবে দাম বাড়লে আইফোন ১৫ প্রো ম্যাক্স হবে সবচেয়ে দামি ফোন। আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস মডেলের দাম ছিল যথাক্রমে ৭৯৯ ডলার ও ৮৯৯ ডলার।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে