
বিমানবন্দরে হয়রানি বন্ধসহ সহজ সেবা দেওয়ার মাধ্যমে প্রবাসীদের যথাযথ মর্যাদা দিলে দেশে রেমিট্যান্সের (প্রবাসী আয়) প্রবাহ বাড়তে পারে বলে মনে করছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। এ জন্য ১৫টি দাবি উত্থাপন করেছে প্রবাসীদের এই সংগঠন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি থাতেইয়ামা কবির (গোলাম কবির), সহসভাপতি মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান খান শাহিন ও কোষাধ্যক্ষ মো. আশরাফুর রহমান। প্রবাসী সিআইপিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, কাজী শাহ আলম ঝুনু, পারভেজ মো. আমানুল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম লিটন, আব্দুল আজিজ খান, কাজী সারওয়ার হাবিব প্রমুখ।
থাতেইয়ামা কবির (গোলাম কবির) সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাস থেকে দেশে রেমিট্যান্স পাঠান, তারাই বিমানবন্দরে হয়রানির শিকার হন। যদিও সরকারের চেষ্টায় শ্রমিক হয়রানির বিষয়টি কিছুটা সহনশীল হয়েছে, তবে তা পুরোপুরি বন্ধ করা দরকার।’
লিখিত বক্তব্যে মোহাম্মদ ইয়াছিন চৌধুরী ১৫ দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে আছে— দেশে বিমানবন্দরগুলোয় প্রবাসী হয়রানি বন্ধ করা, অসহায় প্রবাসীর মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা করা, প্রবাসীভাতা চালু, উপজেলাভিত্তিক প্রবাসী পল্লি বরাদ্দ এবং সরকারি প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রবাসীদের অগ্রাধিকার ও স্বল্প সুদে ঋণ দেওয়া, প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি, প্রবাসীদের জন্য বিমান ভাড়া সহনীয় করা, দেশের স্কুল–কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে প্রবাসীর সন্তানদের জন্য আলাদা কোটা চালু, পাসপোর্ট করার প্রক্রিয়া সহজ করা, জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধি নিয়োগ ইত্যাদি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৭ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে