ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ অধিকারকর্মী কারা-মুরজাকে মস্কো থেকে সাইবেরিয়ার সবচেয়ে নিরাপদ কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে ওমস্ক পেনাল কলোনির আইসোলেশন সেলে বা নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বাসঘাতকতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গত এপ্রিলে ভ্লাদিমির কারা-মুরজাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে পুতিনের কোনো প্রতিপক্ষকেই এত দীর্ঘ সাজা দেওয়া হয়নি।
অ্যারিজোনার হাউস অব রিপ্রেজেনটেটিভসের ইউক্রেনে রুশ আগ্রাসন চালানোর সমালোচনা করে বক্তব্য দেন ভ্লাদিমির কারা-মুরজা। এরপরই তাঁর বিরুদ্ধে আনা হয় বিশ্বাসঘাতকতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ।
কয়েক সপ্তাহ ধরে কোনো খবরই পাওয়া যাচ্ছিল না ৪২ বছর বয়সী এই অ্যাকটিভিস্টের। ফেসবুক পোস্টে কারা-মুরজার আইনজীবী ভাদিম প্রখরভ বলেন, গত সপ্তাহে মস্কোর আটক কেন্দ্র থেকে ওমস্কের আইকে-৬ পেনাল কলোনিতে নিয়ে যাওয়া হয় কারা-মুরজাকে। তাঁকে সরাসরি আইসোলেশন সেলে নেওয়া হয়েছে বলে জানান প্রখরভ।
আইসোলেশন সেলের পরিবেশ কারা-মুরজার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে বলে সতর্ক করেছেন তাঁর আইনজীবী। তিনি ক্রেমলিনের বিরুদ্ধে কারা-মুরজার ওপর একাধিকবার বিষ প্রয়োগের অভিযোগ তোলেন। বারবার বিষ প্রয়োগের ফলে কারা-মুরজা পলি নিউরোপ্যাথি নামক স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার ও আইনজীবী।
দীর্ঘদিন ধরে রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোতে প্রচারণা চালিয়ে আসছিলেন ভ্লাদিমির কারা-মুরজা। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং পুতিনের পক্ষে থাকা লোকদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
মস্কো থেকে প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওমস্ক। রুশ বিচারে সাজাপ্রাপ্তদের অনেক ক্ষেত্রেই রেলপথে এক জেল থেকে আরেক জেলে সরিয়ে নিতে কয়েক সপ্তাহ লেগে যায়। এসব রেলপথের হদিস প্রায় সময়ই থেকে যায় অজানা।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১৫ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৬ মিনিট আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে