নানা মহলের সমালোচনা ও দাবির মুখে অবশেষে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সাংবাদিকদের জন্য করা নীতিমালা সংশোধন করে মোটরসাইকেল চলাচলের অনুমোদন করেছে ইসি।
আগামীকাল মঙ্গলবার সংশোধিত এই নীতিমালা জারি হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এই বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য কিছু শর্ত সাধারণভাবেই প্রযোজ্য হয়। যেমন: চালকের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র ইত্যাদি থাকা। এসব থাকলে সাংবাদিকদের নিজের মোটরসাইকেল ব্যবহারে অসুবিধা হওয়ার কথা নয়।
গত ১২ এপ্রিল ইসির জারি করা নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ইসির করা নীতিমালায় ‘গাড়ির স্টিকার’ অংশে উল্লেখ করা হয়েছিল যে, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেওয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার দেওয়া হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্ট্রারে লিখে রাখতে হবে।
এই নীতিমালা জারি করার পর বিভিন্ন মহল থেকে ইসির কড়া সমালোচনা করা হয়। পাশাপাশি এই নীতিমালা সংশোধন করে সাংবাদিকদের নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার দাবি উঠে।
এর পরের দিন ১৩ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই বিষয় উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেন। প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে বলে আশ্বাস দেন সিইসি। সম্প্রতি ইসির সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও সাংবাদিক নীতিমালা সম্পর্কে জানতে চান।
অবশেষে সাংবাদিকসহ বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে নির্বাচনের সময় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিলেও নীতিমালার বাকি সব আগের মতোই আছে বলে জানা গেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৭ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে