বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে আসন্ন বিশ্বকাপে উৎসাহ দিতে দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল)। ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বসে আট দলের টুর্নামেন্টটি। তবে দ্বিতীয় দিনে এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সাময়িক স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটির পরবর্তী কার্যক্রম।
আজ শনিবার সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার কথা জানায় সিসিএল আয়োজক কমিটি।
তাঁরা বলেন, গতকালের ঘটনায় অনেক খেলোয়াড় আহত হয়েছেন, যাঁদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। তা ছাড়া যে দলগুলো রয়েছে তাদের অনেকেই এখন খেলতে অসম্মতি জানাচ্ছে। যে কারণে সাময়িকভাবে খেলা স্থগিত থাকবে।
আয়োজক কমিটি আরও বলেন, পুরো টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হবে কি না বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে—এসব বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।
তবে গতকাল শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপংকর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে। এতে দীপংকর দীপনের টিমের বেশ কয়েকজন খেলোয়াড় আহত হওয়ার অভিযোগ ওঠে। দুই দলের সতীর্থদের মারামারি ও হাতাহাতির ঘটনায় সাময়িক স্থগিত করা হয়েছে শোবিজ তারকাদের টুর্নামেন্টটি। আজ (৩০ সেপ্টেম্বর) টুর্নামেন্টটির সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে