চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মহানন্দা নদীতে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর একটার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের বালুটঙ্গী গ্রামের চেয়ারম্যান ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে।
ওসি জানান, অজ্ঞাতনামা ওই নারী মরদেহ মহানন্দা নদীর চেয়ারম্যান ঘাটে দুপুরে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে ওই খান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর স্থানীয়রা ওই নারীকে কেউ শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, লাশটি কোনো স্থান থেকে নদীর স্রোতে ভেসে এই স্থানে চলে এসেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১৬ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২৯ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৩৫ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে