জনপ্রিয় শর্ট–ভিডিও (ছোট দৈর্ঘ্যের) অ্যাপ টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইনস্টাগ্রাম রিল লঞ্চ করেছে মেটা। শর্ট–ভিডিও ফিচারটি এখন পর্যন্ত মেটার সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফরম্যাট।
ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে, যা প্ল্যাটফর্মটির এক্সপ্লোরার পেজে দেখানো হয়। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা আয়ও করতে পারেন।
বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বা পরে দেখার জন্য স্টোরিতে পোস্ট করা রিলসগুলো কোনো থার্ড পার্টি অ্যাপ বা অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই ডাউনলোড করা যায়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৩৬০ গ্যাজেট অনুসারে অ্যান্ড্রয়েড বা আইফোনে কীভাবে ইনস্টাগ্রাম রিল ডাউনলোডের ধাপগুলো আলোচনা করা হল।
যেভাবে ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করবেন-
অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন
যে রিলসটি সেভ করতে চান তার শেয়ার আইকোনটিতে ক্লিক করুন।
রিলসটি স্টোরিতে শেয়ার করার জন্য ট্যাপ করুন।
ওপরের তিন ডট মেনুর ‘প্রিভিউ ক্লিক’ অপশনটি জুম করুন এবং সেভ বাটনে চাপ দিন।
এরপর স্টোরিটি ডিসকার্ড বা বাতিল করুন।
এখন পর্যন্ত শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টগুলোর ভিডিও ডাউনলোড করা যাবে। প্রাইভেট অ্যাকাউন্টের রিলগুলো ডাউনলোড হবে না। আবার অ্যাপ সেটিংস থেকে পাবলিক অ্যাকাউন্টগুলোর রিলস ডাউনলোড বন্ধ করা যাবে।
এদিকে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গত জুনে ঘোষণা দেয়, পাবলিক অ্যাকাউন্টের রিলসগুলো ক্যামেরা রোলে ডাউনলোড করা যাবে। তবে এখন শুধু স্টোরি বা চ্যাটের মাধ্যমে সরাসরি, পাবলিক অ্যাকাউন্টের রিলস শেয়ার করা যাবে। এ জন্য শেয়ার আইকোনে গিয়ে ডাউনলোড অপশনকে নির্বাচন করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে