
মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করা ২৯ জন বাংলাদেশি নাগরিককে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী ফেরত দিয়েছে। আজ মঙ্গলবার রাখাইন রাজ্যের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর তাঁদের ফেরত দেওয়া হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করা ২৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন শাকের উল্লাহ (২৮), এখলাছ মিয়া (২৬), শফি আলম (২৫), মো. পারভেজ (২৪), মিজানুর রহমান (১৮), মোবারক মিয়া (২৪), মো. মহিউদ্দীন (২২), ছালামত উল্লাহ (১৭), মং থিন (৪২), গিয়াস উদ্দিন (২২), রাকিবুল হাসান রাকিব (২২), জাহাঙ্গীর আলম (৩৫) ও মোবারক উদ্দিন (১৮)। তাঁরা কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
উখিয়া উপজেলার মো. শাহেদ (১৮), মো. তারেক (১৮) ও মো. সাবের (২৯)।
টেকনাফের মো. ইরফান (২২), মো. ইলিয়াছ (১৯), মো. জহির আহমেদ (৩১), মো. আব্দুল আজিজ (২১), মো. তৈয়েব (৩২), আব্দুর সিদ্দিক (২৭) ও মো. রুবেল (২০)।
এ ছাড়া বান্দরবানের জেলা সদরের সিন খেয়ে মং মার্মা (৩২), থুইচিং প্রু (২৩) এবং লামা উপজেলার থার তুন হ্লা (৩৬) এবং রাঙামাটির কাউখালী উপজেলার ইয়ং ছা থুই মার্মা (২৬), ইউ তান ওয়ারা ওরফে স্যার থুই ইউ (৩৪) ও থান হ্লা সিন ওরফে সোয়ে সিন ওরফে ইউসিচিং মার্মা (৩০)।
মহিউদ্দীন আহমেদ জানান, পতাকা বৈঠকে তাঁর নেতৃত্বে বিজিবির ১৫ সদস্যের এবং বিজিপির ১ নম্বর পিউন ফিউ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়ে ওয়াই শো’র নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং মিয়ানমারস্থ বাংলাদেশ কনস্যুলেট এর যৌথ উদ্যোগে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া শেষে দীর্ঘ প্রচেষ্টার পর ২৯ জন বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়েছে।’
ফেরত আনা বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে