অনেকেই বলে থাকেন লেবাননের গেরিলা দল হিজবুল্লাহর সৃষ্টিই হয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল বিরোধী চেতনাকে ধারণ করে। ১৯৮৫ সালে আত্মপ্রকাশ করা এই সংগঠনটির কয়েকটি ভাবাদর্শের মধ্যেও ইসরায়েল বিরোধী কথা উল্লেখ আছে। তাই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কাছে হামাসের চেয়েও বড় মাথাব্যথার কারণ শিয়া মতাদর্শের হিজবুল্লাহ গেরিলারা।
পরিস্থিতি এমন যে—সুযোগ পেলেই হিজবুল্লাহ এবং ইসরায়েল একে অপরকে ছোবল দিতে প্রস্তুত। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের আকস্মিক হামলার পরদিনই ইসরায়েলের বিরুদ্ধে কামান ও গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারাও। ইসরায়েল অধিকৃত লেবাননের শেবা খামারের তিন অবস্থানে এই হামলা চালানোর বিষয়টি রীতিমতো বিবৃতি দিয়ে জানায় তারা। হামাসের সঙ্গে একাত্ম হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলার ঘোষণা দেওয়া হয় ওই বিবৃতিতে।
হিজবুল্লাহর ওই হামলার জবাব দিতেও দেরি করেনি ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর তথ্য মতে, লেবাননের যে অঞ্চল থেকে হামলা চালানো হয় সেখানে তারাও পাল্টা গোলাবর্ষণ শুরু করে। হিজবুল্লাহর বিরুদ্ধে হামাসের হামলায় সহযোগিতা করারও অভিযোগ করে তারা।
লেবাননের শরণার্থী শিবিরগুলোতে আশ্রিতদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ফিলিস্তিনি সংগঠনের সদস্যরাও। যুদ্ধের এই ডামাডোলের মধ্যে তাদেরও হাত নিশপিশ করছে। হিজবুল্লাহর সহযোগিতা নিয়ে তারাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শপথ নিয়েছে।
গত ৯ অক্টোবর আল-জাজিরা জানায়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ লেবানন থেকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তাদের আল-কুদস ব্রিগেড লেবাননের দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল।
এ বিষয়ে টাইমস অব ইসরায়েল জানায়, সেদিন বিকেলে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ৩ হিজবুল্লাহ গেরিলাসহ অনুপ্রবেশকারী বেশ কয়েকজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী। সংঘর্ষে ৬ ইসরায়েলিও আহত হয়েছে।
এদিকে হামাস–ইসরায়েল যুদ্ধের চতুর্থ দিন আজ মঙ্গলবারও (১০ অক্টোবর) ইসরায়েলের লেবানন সীমান্তে উত্তেজনা—প্রকারান্তরে যুদ্ধাবস্থা বিরাজ করছে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে। আল–জাজিরার সাংবাদিক আলী হাশেম লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাকৌরা শহরে বড় ধরনের বিস্ফোরণের খবর দিয়েছেন।
চলমান সংঘাত নিয়ে আল–জাজিরার ধারাবাহিক লাইভ খবরে আলী হাশেম লিখেছেন, ‘লেবানন এই মুহূর্তে যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু এটি এখন একের পর এক অভিযানের স্থান হয়ে গেছে।’
ইসরায়েলের প্রতিশোধের হামলায় ৩ হিজবুল্লাহ যোদ্ধা নিহতের ঘটনায় উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের খেলায় লেবাননের নামটি এখন জড়িয়ে যাচ্ছে।

ভারতী পার্লামেন্টের একজন সদস্য হিসেবে আমি ঢাকায় ক্রমবিকাশমান ঘটনাবলি গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছি। আমার অনুভূতিতে ছিল সতর্ক আশাবাদ। ছিল প্রতিবেশী দেশের গণতান্ত্রিক সহনশীলতার প্রতি গভীর শ্রদ্ধা।
৩ ঘণ্টা আগে
ইরানও বসে ছিল না। তারাও ইসরায়েলকে লক্ষ্য করে নিজস্ব আগ্রাসী নিয়োগ ও গুপ্তচরবৃত্তির অভিযান চালাচ্ছে। দুই দেশের পাল্টাপাল্টি গুপ্তচর তৎপরতার পরিসর, বিস্তার ও সাফল্য এক নয়। তবু পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে, যুদ্ধ শেষে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা দেশের জাতীয় জনকূটনীতি অধিদপ্তরের সঙ্গে
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানকে তাঁর সর্বশেষ আলটিমেটাম দিয়েছেন। গাজা পুনর্গঠন ও বৈশ্বিক শান্তি নির্মাণের উদ্দেশ্যে গঠিত বোর্ড অব পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে ট্রাম্প নিজেই এই জোট গঠন করেছিলেন...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে নিজের পক্ষে কাজে লাগানোর সুযোগ দেখছে চীন। বেইজিং মনে করছে, বৈশ্বিক বাণিজ্যকে নতুনভাবে সাজিয়ে তারা এমন এক কাঠামো গড়ে তুলতে পারে, যা ভবিষ্যতে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের চাপ থেকে তাদের ১৯ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে সুরক্ষিত রাখবে।
৯ ঘণ্টা আগে