ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দারিউশ মেহেরজুই ও তাঁর স্ত্রীকে নিজ বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অজ্ঞাত হামলাকারীরা ছুরিকাঘাতে তাঁদের হত্যা করেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলি বলেন, ‘মেহরজুই ও তাঁর স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁদের গলায় ছুরির আঘাত ছিল।’
ফাজেলি আরও বলেন, ‘মেহেরজুইয়ের মেয়ে মোনা মেহেরজুই গতকাল শনিবার রাতে রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে উপশহরের বাড়িতে তাঁর বাবার সঙ্গে দেখা করতে গেলে মৃতদেহগুলো দেখতে পান।’
প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ তদন্ত করছে এবং এখনো কোনো কারণ অনুমান করা যায়নি। যদিও দারিউশের স্ত্রী বেশ কয়েক দিন যাবৎ হুমকির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছিলেন।
ইরানের নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্ট বা চলচ্চিত্রে পরিবর্তনের যে আন্দোলন, তার অগ্রনায়কদের একজন দারিউশ মেহেরজুই। তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘দ্য কাউ’ এই আন্দোলনের প্রথম চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়, যাতে মাসুদ কিমিয়াই, নাসের তাকভাইও ছিলেন। এ ছাড়া নির্মাতার লেইলা, হামোউন, দ্য টেন্যান্টস ও দ্য পিয়ার ট্রি চলচ্চিত্র উল্লেখযোগ্য।
১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার হুগো এবং ১৯৯৩ সালের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন সিশেল, ২০০৪ সালে ফজর চলচ্চিত্র উৎসবের ক্রিস্টাল সিমোরগ, আন্তর্জাতিক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার ১৯৯৩-সহ ৪৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে