
মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পরিবহন করছিলেন দুই ব্যক্তি। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে চলমান পুলিশের তল্লাশিতে ধরা পড়েন তাঁরা।
আজ বুধবার সকাল ৯টার দিকে আমিনবাজার চেকপোস্ট থেকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন। ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ থাকায় সকাল থেকেই সেখানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল ঢাকা জেলা পুলিশ।
আটককৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)।
সাভার মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, ‘নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে তল্লাশি চলার সময় সন্দেহ হলে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা মূলত সংবাদপত্রের স্টিকার লাগিয়ে মাদক পরিবহন করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ঢাকায় দুই দলের রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে আমিনবাজারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানেই পুলিশ সদস্যদের তল্লাশির মুখে পড়ে ‘জরুরি সংবাদপত্র’লেখা মাইক্রোবাসটি।
উল্লেখ্য, আজ আওয়ামী লীগ, বিএনপি ও তাদের সমমনা দলগুলো পৃথক কর্মসূচি পালন করবে। বিএনপি নয়াপল্টনে বেলা ২টায় জনসমাবেশ করবে। ক্ষমতাসীন আওয়ামী লীগও বেলা আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৯ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে