
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে এক বাংলাদেশি যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এর কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
আজ বুধবার সকালে ওই সীমান্তের ভারতীয় ১৭৬ ব্যাটালিয়নের আওতাধীন কালামগছ সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ বলছে, নিহত ওই যুবক বাংলাদেশি। তাঁর নাম আক্কাস আলী (৩৫)। তিনি তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬-এর ৪ নম্বর সাবপিলার এলাকায় কয়েকটি গুলির শব্দ শুনতে পায় সীমান্ত এলাকার লোকজন। আজ সকালে ভারতীয় সীমান্তের ওপারে মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।
আজ বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তে পতাকা বৈঠক চলছিল।
তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ভারতের অভ্যন্তরে আক্কাস আলী নামের একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় শালবাহান হাটে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছে বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, ভারতীয় বিএসএফ লাশ নিয়ে গেছে।’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ঘটনা শুনে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। পরিচয় নিশ্চিতসহ মরদেহ ফেরতের জন্য পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর বিস্তারিত বলা যাবে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৮ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে