নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ঝলমল সরকারের (২২) দাবি, তাঁর ব্যাগে থাকা ১ লাখ ৮৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারী। পৌরশহরের রাউৎপাড়া এলাকায় গতকাল শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ শনিবার দুপুরে আড়াইটার দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে মোহনগঞ্জ থানার দূরত্ব ২০০ গজ।
ঝলমল সরকার পৌরশহরের রাউৎপাড়া এালাকার নৃপেন্দ্র সরকারের ছেলে। পৌরশহরের থানা রোডে বসুন্ধরা প্লাজার নিচ তলায় ঝলমল স্টেশনারি ও বিকাশ-নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন তিনি।
ঝলমল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় রওনা হই। হাতের ব্যাগে ১ লাখ ৮৫ হাজার টাকা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিল। থানা পার হয়ে বাসার রোডে ঢুকতেই মুখোশ পড়া একজন ছুরি নিয়ে আমার ওপর হামলা চালায়। হাতে ছুরিকাঘাত করে ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে আমাকে ফের ছুরিকাঘাত করলে ব্যাগ ছেড়ে দেই।’
পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঝলমল সরকার আরও জানান, রাতে চিকিৎসা শেষে অভিযোগ দিতে থানায় গেলে এএসআই শাহ আলমের সঙ্গে কথা হয়। তিনি সকালে এসে অভিযোগ দিতে বলেন। পরে দুপুর আড়াইটার দিকে থানায় গেলে একজন পুলিশ কনস্টেবলকে দিয়ে অভিযোগ লেখানো হয়। তখন এএসআই শাহ আলম অভিযোগটি কনস্টেবলের কাছেই রেখে যেতে বলেন। আর সন্ধ্যায় ওসি অফিসে আসার পর দেখবেন বলে তাঁকে বিদায় করে দেন।
এ বিষয়ে জানতে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলামকে আজ বিকেল পাঁচটার দিকে ফোন দেওয়া হলে তিনি জানান, ‘বিষয়টি জানা নেই। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে