
বঙ্গবন্ধু টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতির একটি বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নারীসহ ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৯টার দিকে টানেলের ভেতর এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা যাওয়ার পথে টানেলের ভেতর একটি বাস বেপরোয়া গতিতে এসে পেছন দিক দিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারে থাকা নারীসহ ৩ আরোহী গুরুতর আহত হন। পরে বাসচালক পালিয়ে যান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা বলেন, দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি জব্দ করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে টানেলের কোনো ক্ষতি হয়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে ১ নভেম্বর টানেলের ভেতরে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, টানেলের ভেতরে পাল্লা দিয়ে চলছে যাত্রীবাহী একটি বাস। বাসের সামনে রয়েছে সাদা রঙের প্রাইভেট কার। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে চালক ধাক্কা দেন কারটিকে। এ সময় কারটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বাস ও কারটি জব্দ করেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে