
চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার সময় খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনই শিশু। বাকি তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতরা পার্শ্ববর্তী উপজেলার ফটিকছড়ির হতে পারে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
ঘটনার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেন। ঘটনার পরপর উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে