
নারায়ণ চন্দ্র দাশে ও রিতা দাশের সাজানো-গোছানো সংসার। নারায়ণ চন্দ্র দাশ ওমান প্রবাসী। দুই ছেলে দুই মেয়ে নিয়ে তাঁদের সংসারে। চট্টগ্রামের চন্দনাইশে জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর ধোপাপাড়া এলাকায় তাঁদের বাড়ি। শ্রাবন্তী দাশ (১৭) ও বর্ষা দাশের (১২) জন্মের পর এই দম্পতির ঘরে আসে জমজ দুই ছেলে দ্বীপ দাশ (০৫) ও দিগন্ত দাশ (০৫)। তাঁদের মাটির ঘর হয়ে ওঠে শান্তির নীড়।
সেই আনন্দের নীড় আজ শোকের বিরান ঘর। হাটহাজারিতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা রিতা দাশসহ এই পরিবারের ৫ সদস্য মারা গেছেন। সেই সঙ্গে মারা গেছেন তাঁদের আরও ২ আত্মীয়। প্রবাসে থাকা নারায়ণের পুরো পৃথিবী আজ এক নিথর বিরানভূমি। দুর্ঘটনার খবর শুনে তিনি ওমান থেকে দেশের পথে রওনা দিয়েছেন বলে আত্মীয়স্বজনরা জানিয়েছেন।
নিহত সাতজন হলেন, বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দিপ (৩), দিগন্ত (৩)। তাদের বাড়ি চন্দনাইশে বলে জানা গেছে।
আত্মীয়স্বজনরা জানিয়েছেন, যমজ ভাই দ্বীপ আর দিগন্ত হেসে খেলে মাতিয়ে রাখত পুরো ঘর। খেলনা নিয়ে খেলাধুলায় একটু এদিক সেদিক হলেই কত নালিশ আসত মায়ের কাছে। কিন্তু আজ নালিশ দেওয়ার সেই দ্বীপ ও দিগন্ত কেউই তো নেই। নেই নালিশ শোনার মানুষ মা রিতা দাশও। সবাই না ফেরার দেশে।
এ ঘটনায় পুরো গ্রামে নেমেছে শোকের ছায়া। শত শত মানুষ আসছে তাঁদের বাড়িতে। আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীদের মাতমে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহত রিতা দাশের মা ছবি রানি দাশ শোকে কথা বলতে পারছেন না কারও সঙ্গে। শুধু কান্না আর মাতম করছেন। মেয়ে ও নাতি নাতনিদের হারিয়ে ছবি রানি যেন স্তব্ধ এক প্রাণ।
জোয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন জানান, এত বড় ট্র্যাজেডিতে শোকে পাথর হয়ে গেছে পুরো এলাকা। এই শোক সহ্য করা খুব কঠিন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রশ্মি চাকমা চাকমা বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া ৭ জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় তিনজকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সকলের মাথায় আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে