
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ও অটো ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মিরসরাই পৌরসভার তালবাড়িয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪০) এবং একই এলাকার হিঞ্জু মিকারবাড়ির বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক মোহাম্মদ ফরিদ (৪২)।
আহতরা হলেন মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৩৮)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইকবাল হোসেন পিকআপের চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছিলেন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছ বোঝায় একটি পিকআপ ও বেকারির পণ্য বহন করা একটি অটো ভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান। এ সময় অটো ভ্যান ও পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, আজ সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে