
টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে অগ্নিসংযোগে তিনটি বগি পুড়ে গেছে। এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।
ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, ঘারিন্দা রেল স্টেশনে সিসি ক্যামেরা থাকলেও যে অংশে ট্রেনের বগিগুলোতে আগুন লেগেছে, সেই অংশ সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল। বিষয়টি তদন্তের জন্য রেলওয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
স্টেশন মাস্টার আরও জানান, প্রতিদিন সকাল ৭টায় টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার রাতে ট্রেনটি ঢাকা থেকে টাঙ্গাইল স্টেশনে এসে অবস্থান করছিল। রাত ৩টার দিকে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করে। কিছুক্ষণ পরই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা পাশের লাইনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।
স্টেশনে কর্মরত রেলওয়ের কর্মী, রেলওয়ে পুলিশ সদস্য ও আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এতে কমিউটার ট্রেনের দুটি বগি সম্পূর্ণ এবং আরেকটি বগি আংশিক পুড়ে যায়।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনের দুটি বগির ভেতরে আসনগুলো পুড়ে গেছে। অপর ট্রেনের একটি বগিতে আগুন লাগলেও ভেতরে পোড়েনি।’
এদিকে ঘটনার পর থেকে রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহলে রয়েছে র্যাব ও পুলিশ।
রেলওয়ে পাকশী বিভাগের পরিচালক শাহ সুফী নূর মোহাম্মদ ও টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ র্যাব, আনসার ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ ঘটনাকে নাশকতা উল্লেখ করে বলেন, ‘ট্রেনে আগুন দেওয়ার ঘটনাটি অবশ্যই নাশকতা। বিএনপিসহ অন্যান্য দল আন্দোলনের নামে দেশব্যাপী যে অঘটন ঘটাচ্ছে, এটি তারই অংশ বলেই ধারণা করছি।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধীদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে