ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতে রাজারবাগের বাসা থেকে তাঁর বোন তাঁকে নিয়ে হাসপাতালে যান। তানজিন তিশার অসুস্থতা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে গণমাধ্যমে তাঁর ‘আত্মহত্যা চেষ্টার’ গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
তিশার পরিবারের বরাত দিয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিনয়শিল্পী তানজিন তিশা গত রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁর বোন তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যান। এখন তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।’
তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তিশা মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে আজ বৃহস্পতিবার দেশের বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে সেগুলোতে নির্ভরযোগ্য কোনো তথ্য ছিল না।
আত্মহত্যা চেষ্টার গুঞ্জন নিয়ে জানতে চাইলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি বলেন, ‘আসলে তিশা সুস্থ হওয়ার আগপর্যন্ত কিছুই বলতে পারছি না। সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারব।’
ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেম চলছে বলে বিনোদন অঙ্গনে চাউর হয়েছে। গত কয়েক দিন ধরে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এর রেশ ধরেই আত্মহত্যার চেষ্টা করেন তিশা।
তবে এ বিষয়ে মুশফিক আর ফারহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি ফারহান। ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। আর তিশার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে