
হরতালের আগের রাতে জামালপুরে আন্তনগর ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে রেলওয়ে প্রশাসন। ট্রেনে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। যাত্রীবেশে সাদা পোশাকে থাকবে আইন–শৃঙ্খলা বাহিনী। স্টেশনগুলোতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দি যাওয়ার সময় আন্তনগর যমুনা এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে আজ রোববার একটি মামলা দায়ের করেছেন সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আব্দুস সালাম।
সূত্রে জানা গেছে, ট্রেনের নিরাপত্তার জন্য ইতিমধ্যে রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তথ্য চাওয়া হয়েছে। ঢাকা–চট্টগ্রামের মধ্যে ৮০ টির মতো স্টেশন রয়েছে। বড় স্টেশন রয়েছে দশটি। প্রতিটি স্টেশনে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতা প্রতিরোধে বড় স্টেশনগুলোতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা, আবার সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করবে। পুলিশের পাশাপাশি তিন শিফটে দায়িত্ব পালন করবে আনসার সদস্যরাও।
রেলওয়ের পরিবহন বিভাগ জানায়, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটে নয় জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। ছয় জোড়া লোকাল ও মেইল ট্রেনও চলাচল করে। লোকবল স্বল্পতার কারণে আন্তনগর ট্রেনে তিনজন করে পুলিশ মোতায়েন থাকলেও লোকাল ট্রেনগুলোতে কোনো সদস্য মোতায়েন নেই।
তথ্য মতে, চলমান সরকার বিরোধী আন্দোলনে গণপরিবহনের পাশাপাশি আন্দোলনকারীরা ট্রেনকেও টার্গেটে পরিণত করেছে। ট্রেনে আগুন দেওয়া, রেললাইন উপড়ে ফেলা, স্টেশনে ককটেল হামলা করে আতঙ্ক সৃষ্টি করাই তাদের লক্ষ্য। এমন অবস্থায় ট্রেনকে নিরাপদ রাখতে প্রতিটি ট্রেনে বাড়তি পুলিশ মোতায়েনের বিকল্প নেই।
রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিটি ট্রেনে পাঁচজন করে পুলিশ মোতায়েন করতে পারলে, নাশকতা প্রতিরোধ করা সম্ভব। এর কম হলে, নাশকতাকারীদের প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ, পুলিশ সদস্য কম হলে নাশকতাকারীরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হতে সহজ হবে।’
এ বিষয়ে রেলওয়ে সহকারী পুলিশ সুপার ঊর্মি দেব আজকের পত্রিকাকে জানান, ‘প্রতিটি ট্রেনে তিনজন করে পুলিশ মোতায়েনের চাহিদা রয়েছে। কিন্তু লোকবল স্বল্পতার কারণে তাও সম্ভব হচ্ছে না। এখন ট্রেনে নাশকতা রোধে আমরা অতিরিক্ত পুলিশের চাহিদা চেয়েছি। শিগগিরই প্রতিটি ট্রেনে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করতে পারব।’
এদিকে চলতি বছরের ১ সেপ্টেম্বর আন্তনগর ট্রেন থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী–আরএনবি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থা আরও জটিল আকার ধারণ করেছে। নিরাপত্তার দায়িত্বে এখন শুধু পুলিশ।
২০০৬ সাল থেকে আন্তনগর ট্রেনের যাত্রী, গার্ড ও লোকোটিভ মাস্টারের নিরাপত্তায় আরএনবি মোতায়েন শুরু হয়। পূর্বাঞ্চল রেলওয়ে অর্থাৎ চট্টগ্রাম থেকে চলাচল করা প্রতিটি ট্রেনে এত দিন একজন হাবিলদারের নেতৃত্বে চারজন আরএনবি সদস্য থাকত। যাদের দায়িত্ব ছিল ট্রেন যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি নিষিদ্ধ পণ্য ও চোরাচালান ঠেকানো।
নাম প্রকাশে অনিচ্ছুক আরএনবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘পূর্বাঞ্চল রেলওয়ে ২০২৫টি পদের বিপরীতে বর্তমানে আরএনবি সদস্য আছেন ১ হাজার ৩০০ জন। এই ১ হাজার ৩০০ জন ট্রেনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার মতে, চলমান ট্রেনে নাশকতা ঠেকাতে আরএনবিকে আগের অবস্থায় ফেরানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (চট্টগ্রাম) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আরএনবির বিষয়ে এখনো কোনো পরিকল্পনা নেই। তবে, নাশকতা প্রতিরোধে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের রেলের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৪ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে