
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে জিয়াউল হাসান জুয়েল (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। মিরসরাই থানার উপপরিদর্শক মো. হাসান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
জিয়াউল হাসান জুয়েল মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে ২ নম্বর ওয়ার্ড হাদিমুছা এলাকার রাজাপুর নতুন রাস্তার মাথায় জুয়েলকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা ৷ তাঁকে প্রথমে মিঠাছড়া জেনারেল হাসপাতালে ও পরে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিঠাছড়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাসুদ করিম বলেন, ‘রোগীর পায়ে, বুকে আঘাতের অবস্থা খুব খারাপ দেখে সঙ্গে সঙ্গে আমি মোস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করে দিয়েছি। আমাদের হাসপাতালে কোনো ট্রিটমেন্ট হয়নি।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহিম জালাল বলেন, ‘রাত ১০টা ৫৫ মিনিটের দিকে জুয়েল নামে যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন সে মৃত অবস্থায় ছিল। আমরা ডেথ সার্টিফিকেট দিয়েছি।’
মিরসরাই থানার উপপরিদর্শক মো. হাসান বলেন, পূর্বশত্রুতার কারণে হত্যাকাণ্ড হতে পারে। বর্তমানে জুয়েলের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে