নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল ও পথসভা করার ঘটনায় শোকজ করেছে ইসির অনুসন্ধান কমিটি। আজ শনিবার নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে এই চিঠি দেন নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবিব।
চিঠিতে বলা হয়, ‘গত ১ ডিসেম্বর জাতীয় পত্রিকার অনলাইনে ও ২ ডিসেম্বর প্রিন্ট ভার্সনে সচিত্র সংবাদ অনুযায়ী শুক্রবার শহরের তল্লা এলাকায় আপনার পক্ষে নৌকা প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিল ও পথসভা করা হয়। যার ফলে যানবাহন ও পথচারীদের প্রতিবন্ধকতা তৈরি হয়। এরূপ কার্যক্রম প্রার্থীর আচরণবিধিমালা ৬-এর (খ) এবং ১২ ধারা বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
‘আগামী ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যাসহ কারণ দর্শানোর অনুরোধ করা হলো। একই সঙ্গে নির্বাচনপূর্ব সময়ে আচরণবিধি মেনে চলার জন্য আপনাকে অনুরোধ করা হলো।’
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে শামীম ওসমানের পক্ষে শোডাউন ও নৌকায় ভোট চেয়ে মিছিল করেন ফতুল্লার যুবলীগ নেতা জানে আলম বিপ্লব। শতাধিক কর্মী-সমর্থক সঙ্গে নিয়ে বাদ্য বাজিয়ে সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। অনুসন্ধানী কমিটির উল্লিখিত ধারা অনুযায়ী প্রার্থী প্রতীক বরাদ্দের পূর্বে ভোট চাওয়া বা কোনো শোডাউন করতে পারবেন না।
শামীম ওসমানের অনুসারীদের মিছিলটি আচরণবিধির লঙ্ঘন স্বীকার করে জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘যারা মিছিল করেছে, তাদের সতর্ক করা হবে। নির্বাচন অনুসন্ধানী কমিটি প্রার্থীকে চিঠি প্রদান করেছে।’
এদিকে চিঠির বিষয়ে শামীম ওসমানের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, আগামী রোববার বেলা ১১টায় শামীম ওসমান সশরীরে আদালতে উপস্থিত হবেন। এই বিষয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন তিনি।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১০ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে