রাস্তা শুধু যানবাহনের দখলে থাকবে তা কি হয়? কখনো কখনো হরিণ কিংবা অন্য কোনো প্রাণীরও সাধ জাগতে পারে রাস্তায় ঘোরাফেরা করে কিছুটা সময় কাটাতে। ইংল্যান্ডের সাফোকের গুরুত্বপূর্ণ এক সড়কের দখল যেমন নিয়ে নিয়েছিল বল্গাহরিণের এক পাল। এতে ওই রাস্তায় যানবাহন চলাচলই বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য এগুলো রাস্তা থেকে সরে পড়ে। তাতেই আবার স্বাভাবিক হয় যান চলাচল।
সাফোকের এ১১ একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের বার্টন মিলসের পাশের অংশে রোববার ৩টা ২০ মিনিটের দিকে ডেকে আনা হয় পুলিশ সদস্যদের। কারণ রাস্তার আসা-যাওয়ার দুটি পথেই মহানন্দে ঘোরাফেরা করছিল বল্গাহরিণের পাল। বাধ্য হয়ে এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পুলিশ সদস্যরা।
ন্যাশনাল হাইওয়ে ইস্ট জানায়, রাস্তায় প্রচুর সংখ্যায় বন্য প্রাণী চলে আসায় কোনো যান চলাচল করতে পারছিল না। তারা আরও জানায়, পুলিশ সদস্যরা ‘প্রাণীগুলোকে ধরার চেষ্টা চালাচ্ছেন’।
টুইটারে তাঁরা নিশ্চিত করে পুলিশ রাস্তাটির ‘এ ১১৩৪ থেকে এ ১১০১’ অংশের মাঝখানে দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয় ।
কর্তৃপক্ষ জানায়, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাস্তা ছেড়ে চলে যায় বল্গাহরিণের দল। এর পরপরই খুলে দেওয়া হয় রাস্তাটি।
ইংল্যান্ডে বুনো বল্গাহরিণ নেই। অবশ্য স্কটল্যান্ডের কেয়ারংগর্ম পর্বতে মুক্তভাবে বিচরণ করা বল্গাহরিণের দেখা মেলে। স্কটল্যান্ড থেকেও বুনো বল্গাহরিণ বিলুপ্ত হয়ে গিয়েছিল বহু আগেই। ১৯৫২ সালে কেয়ারংগর্ম পর্বতে বল্গাহরিণ ছাড়া হয়। কিন্তু সেখান থেকে সাফোকের দূরত্ব অনেক। তাই যানবাহন চলাচল আটকে দেওয়া প্রাণীগুলো কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়।
সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড, স্কাই নিউজ

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে