দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আজ মঙ্গলবার ৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৬, ফরিদপুর অঞ্চলে ৫, চট্টগ্রাম অঞ্চলে ৬, ময়মনসিংহ অঞ্চলে ৯, বরিশাল অঞ্চলে ২, খুলনা অঞ্চলে ৮, রংপুর অঞ্চলে ২, সিলেট অঞ্চলে ১ ও কুমিল্লা অঞ্চলে ৩টি আবেদন জমা পড়েছে। প্রথম দিন রাজশাহী অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।
নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার আপিল আবেদনকারীদের মধ্যে ৩০ জন স্বতন্ত্র, আওয়ামী লীগের একজন এবং জাতীয় পার্টি তিনজন প্রার্থী রয়েছেন। আপিলকারীদের মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আল মামুন। মুন্সিগঞ্জ–১ আসনে বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত যশোর–১ আসনে মো. আক্তারুজ্জামান, খুলনা–৬ আসনে শফিকুল ইসলাম মধু, কুমিল্লা–২ আসনে এটিএম মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে উভয়ের জন্যই আপিল করা যায়। আপিল করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত যে কেউ আপিল করতে পারবেন। আপিল শুনানি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেব।’
শাহজাহান ওমর কেন এসেছিলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার বিষয় না।’
অনুসন্ধান কমিটি একের পর এক শোকজ করছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এ বিষয়ে সিইসি বলেন, ‘আমি যতটুকু বলার ততটুকু বলেছি। এর বাইরে আমি কিছু বলব না।’
যেসব কারণে প্রার্থিতা বাতিল
সমর্থনসূচক তালিকা অসম্পূর্ণ ও অসংগতি, হলফনামায় স্বাক্ষর নেই, শিক্ষাগত যোগ্যতা যথাযথ প্রমাণ দাখিল করতে না পারা, ১% ভোটারের প্রয়োজনীয় সংখ্যা স্বাক্ষরযুক্ত কপি সংযুক্ত না করা, ১% সমর্থনসূচক তালিকার গরমিল, আয়কর রিটার্নের কাগজ দাখিল না করা, কর খেলাপি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরির চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর অতিক্রান্ত না হওয়া, ঋণ খেলাপি, লাভজনক পদ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পদত্যাগপত্র জমা না দেওয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে রয়েছেন, মনোনয়নপত্রের সঙ্গে জামানতের টাকা জমা দেওয়া হয়নি ইত্যাদি।
গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন ছিল। ওদিন রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পরেছিল ২ হাজার ৭১৬টি।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে