
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হাতে মো. শহীদ উল্যা (৬০) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। পিটিয়ে আহত করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। দুটি দোকান থেকে লুট করা হয়েছে বিপুল পরিমাণ সোনা।
আজ শুক্রবার রাত ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত শহীদ উল্যা কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের শামসুল হকের ছেলে। আহতদের সবার নাম-পরিচয় জানা না গেলেও দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—নৈশপ্রহরী অজি উল্যা ও ইসমাইল হোসেন। তাঁরা দুজন ছাড়াও আরও চারজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে বাজার পাহারা দেন পাঁচজন নৈশপ্রহরী। রাত সাড়ে ৩টার দিকে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত একটি পিকআপ ভ্যানে করে চাপরাশিরহাট পশ্চিম বাজার আসে। এ সময় তারা তিন প্রহরীকে বেঁধে ফেলে এবং তাঁদের মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। এ সময় ধস্তাধস্তি করতে গেলে নৈশপ্রহরী শহীদ উল্ল্যা ডাকাতদের আঘাতে নিহত হন।
ডাকাতির বিষয়টি টের পেয়ে বাজারে থাকা দুজন সিএনজি অটোচালক বের হয়ে এলে তাঁদেরও মারধর করে বেঁধে রাখা হয়। পরে বাজারের মা-মনি জুয়েলার্স ও নূর জুয়েলার্সের লকার ভেঙে তার ভেতর থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় দোকানগুলোতে ব্যাপক ভাঙচুরও করা হয়।
চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন টিটু জানান, ডাকাতের দল রাত সাড়ে ৩টা থেকে প্রায় সাড়ে ৪টা পর্যন্ত স্বর্ণের দোকান দুটিতে লুটপাট চালায়। ডাকাতি শেষে তারা গাড়ি নিয়ে ফেনীর সোনাগাজীর দিকে চলে যায় বলে লোকজন জানিয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে অনেকগুলো আলামত সংগ্রহ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে