কুমিল্লার তিতাসে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. মোস্তাফা কামাল মুন্সি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস।
তিতাস থানার উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে নয়ারচর গ্রামের হরুন মিয়ার দোকানের সামনে মোস্তফার লাশ পড়ে থাকতে দেখি। তাঁর গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, ‘মোস্তফা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের সমর্থক। আমরা ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘যতটুকু জানলাম দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল। তবে কেন বা কে তাঁকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আমরা কাজ করছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে