কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে তিতাস থানায় হত্যা মামলা করেছেন।
মোস্তফা কামাল উপজেলার নারান্দিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহতের ছোট ভাই আবুবকর ছিদ্দিক বলেন, আড়াই বছর আগে একই গ্রামের সাইদুরের সঙ্গে তাঁর ভাইয়ের ঝগড়া হয়। সেই থেকে বিভিন্ন সময় সাইদুর মোস্তফা কামালকে হত্যার চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান ও মোস্তফা কামাল এলাকায় নানা অপরাধের সঙ্গে যুক্ত আছেন। তাস খেলার কথা বলে মোস্তফাকে গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাইদুর রহমান। পরে নয়াচর এলাকায় নিয়ে মোস্তফার গলায় ছুরিকাঘাত করেন। চিৎকারে শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সাইদুর পালিয়ে যায়।
তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা পাঁচ–ছয়জনকের আসামি করা হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।
কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, পুলিশ আলামত সংগ্রহ করেছে। মোস্তফার বিরুদ্ধে পাঁচটি ও সাইদুরের বিরুদ্ধে চারটি চুরি–ডাকাতির মামলা রয়েছে।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১৬ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
৩০ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৩৫ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে