ইংল্যান্ডকে ধবলধোলাই করে শুরু, নিউজিল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করে শেষ—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের এ বছরের পারফরম্যান্সের সারমর্ম এটাই। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির ব্যর্থতার বছরে সীমিত ওভারের ক্রিকেটের অন্য সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। সাফল্যের বিচারে বাংলাদেশ ছাড়িয়ে গেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো পরাক্রমশালী দলগুলোকেও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে এক বছরে বাংলাদেশ সর্বোচ্চ জয় পেয়েছিল ২০২১ সালে। দুই বছর আগে সেবার জিতেছিল ১১ ম্যাচ। বাংলাদেশের কাছে আজ সুযোগ ছিল সেই রেকর্ড স্পর্শ করার। তবে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হারায় তা সম্ভব হয়নি। এ বছর বাংলাদেশ ১৪ ম্যাচ খেলে জিতেছে ১০ ম্যাচ, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আফগানিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ পদক। সাফল্যের হার ৭১.৪৩, যা এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে থাকা দলটি ভারত। ২৩ ম্যাচ খেলে ১৫ জয়ে ভারতের সাফল্যের হার ৬৫.২২। এশিয়ান গেমসের ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে তারা। এশিয়া মহাদেশের দলটি এ বছর একমাত্র টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৬১.৫৪ শতাংশ সফলতা নিয়ে এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর তৃতীয় সফল দল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড—তিন শক্তিশালী দেশের বিপক্ষে সিরিজ জিতেছে উইন্ডিজ। ৪ নম্বরে থাকা আফগানিস্তানের সফলতার হার ৫৮.৩৩। শারজায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানরা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আমিরাতকে হারালে ওয়েস্ট ইন্ডিজের সমান সফলতার হার হবে আফগানদের। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড—দুই দলেরই সফলতার হার ৫০ শতাংশ। দুটি দলই সমানসংখ্যক জিতেছে ও হেরেছে।
টেস্ট খেলুড়ে দলগুলোর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর পারফরম্যান্সের দিক থেকে সবার পেছনে শ্রীলঙ্কা। লঙ্কানরা এ বছর ৭ ম্যাচে জিতেছে মাত্র ১ ম্যাচ। সফলতার হার ১৪.২৯ শতাংশ। অবস্থা ভালো নয় ইংল্যান্ডেরও। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ২০২৩ সালে খেলেছে ১২ টি-টোয়েন্টি। ৪ ম্যাচ জয়ে ইংলিশদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে ইংল্যান্ড। সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ডের সঙ্গে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর টেস্ট খেলুড়ে দলের পারফরম্যান্স:
দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত সাফল্যের হার (%)
বাংলাদেশ ১৪ ১০ ৩ ০/ ১ ৭১.৪৩
ভারত ২৩ ১৫ ৭ ০/ ১ ৬৫.২২
ওয়েস্ট ইন্ডিজ ১৩ ৮ ৫ ০/ ০ ৬১.৫৪
আফগানিস্তান ১২ ৭ ৪ ০/ ১ ৫৮.৩৩
জিম্বাবুয়ে ১৭ ৯ ৮ ০/০ ৫২.৯৪
অস্ট্রেলিয়া ৮ ৪ ৪ ০/০ ৫০
আয়ারল্যান্ড ১৬ ৮ ৮ ০/০ ৫০
নিউজিল্যান্ড ২১ ১০ ৮ ১/২ ৪৭.৬২
পাকিস্তান ১১ ৪ ৬ ০/১ ৩৬.৩৬
ইংল্যান্ড ১২ ৪ ৮ ০/০ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ৮ ২ ৬ ০/০ ২৫
শ্রীলঙ্কা ৭ ১ ৫ ১/০ ১৪.২৯
৩১ ডিসেম্বর রাত ৮টায় শুরু হতে যাওয়া আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগ পর্যন্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৮ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৭ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে