শীর্ষ গোলদাতা হিসেবে ২০২৩ সাল শেষ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিদায়ী বছরে পর্তুগাল ও আল নাসরের হয়ে মোট ৫৪টি গোল করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি অর বিজয়ী। সেটিও আবার নতুন বছরের প্রথম দিনেই।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন রোনালদো। গতকাল ২০২৩ সালের সেরা গোলদাতা হিসেবে পর্তুগালের অধিনায়কের নাম ঘোষণা করে ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করে রাখা সংস্থাটি।
এর আগেও পাঁচবার সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন রোনালদো। সব মিলিয়ে আইএফএফএইচএসের এবারের পুরস্কারটি তাঁর নবমতম। এবারের পুরস্কার জিততে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনকে। জাতীয় দল ও ক্লাবের হয়ে ৫২ গোল নিয়ে যৌথভাবে দুজনই গোলের তালিকায় দুইয়ে।
তবে পুরস্কারের তালিকায় দুইয়ে এমবাপ্পে। বিদায়ী বছর ফ্রান্সের হয়ে ইংল্যান্ড অধিনায়ক কেইনের (৯) চেয়ে ১ গোল বেশি করায় এগিয়ে ২০২২ সালের সেরা গোলদাতার পুরস্কারজয়ী এমবাপ্পে (১০)। কিন্তু ক্যারিয়ারের চূড়ায় থাকলেও এমবাপ্পে-কেইন গোধূলিলগ্নে থাকা রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেননি। ৩৮ বছর বয়সেও সেরা গোলদাতার পুরস্কার জিতলেন আল নাসরের অধিনায়ক। ‘সিআর সেভেনের’ এমন পারফরম্যান্স সত্যি আশ্চর্যজনক।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
৩৬ মিনিট আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে