
চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের তলা ফেটে চরে আটকা পড়েছে। একটি কার্গোর ধাক্কায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাতে এক নারী যাত্রী নিখোঁজ এবং এক পুরুষ যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
লঞ্চকে ধাক্কা দেওয়া সেই কার্গো জাহাজটি পালিয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ঘটনার পর যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তবে ঘন কুয়াশার কারণে তাদের কাজ কিছুটা ব্যাহত হয়েছে বলে জানান তিনি।
আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে থাকা চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় একজন যাত্রী নিখোঁজ এবং অপর এক যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনাকবলিত সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, লঞ্চটি মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় নিরাপদে অবস্থান করছে। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী ছিল।
এর মধ্যে রাত ৪টার দিকে ডেক ও প্রথম শ্রেণির ২৫০ জন যাত্রী এমভি সুন্দরবন-১৫ ঘটনাস্থল থেকে বরিশালের উদ্দেশে নিয়ে গেছে। এই লঞ্চের সুপারভাইজার দুলাল বলেন, সকাল ৮টায় তাঁরা বরিশাল লঞ্চঘাট গিয়ে পৌঁছান।
এমভি সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুছ বলেন, লঞ্চের কেবিনসহ বাকি প্রায় ২৫০ জন যাত্রীকে নিয়ে সকাল ৮টার পর তাঁরা বরিশালের উদ্দেশে ছেড়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ও আহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে