
নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা ভঙ্গের কারণে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
আজ রোববার বিকেল ৪টায় তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
জাহাংগীর আলম বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে বেলা ৩টা ৪৫ মিনিটে কমিশন তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। এই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি মামলাও ছিল।
এই আসনে ভোট গ্রহণ চলবে কি না, এমন প্রশ্নের জবানে ইসি সচিব বলেন, ভোট গ্রহণ চলবে। তিনি ছাড়া আরও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে