তীব্র শীতে মৌলভীবাজারের কমলগঞ্জের দুর্ভোগে পড়েছেন চা-শ্রমিকেরা। চা বাগান, পাহাড় ও হাওরবেষ্টিত উপজেলায় শীতের পাশাপাশি বইছে হিমেল হাওয়া। একই সঙ্গে ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, আজ বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস।
উপজেলার চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, চা বাগানে বেশি শীত অনুভূত হয়। তীব্র শীতের সঙ্গে হিমেল হাওয়া রয়েছে। শীত উপেক্ষা করে কাজে যেতে হয়। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় অনেকেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। একদিন কাজে না গেলে অনেকটা না খেয়ে থাকতে হয় তাঁদের।
কমলগঞ্জ চা-শ্রমিক নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধনা বাউরী বলেন, শীত মৌসুমে চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা বেশি কষ্টে থাকে। অন্যান্য বছরের মতো এ বছর শীত মৌসুমে বিভিন্ন সংগঠন ও সরকারের পক্ষ থেকে তেমন গরম কাপড় বিতরণ করা হয়নি এখানে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস বলেন, বুধবার সকালে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে ৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে হয়। গত মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩৭ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে