সানিয়া মির্জার এক স্ট্যাটাসের পরই শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ডালপালা মেলতে থাকে। ‘বিয়ে কঠিন, বিচ্ছেদও কঠিন’—এমন এক সারমর্মে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন সানিয়া। এরপর শোয়েব মালিক যখন নিজের নতুন বিয়ের ছবি পোস্ট করেন, তখন ব্যাপারটা হয়ে যায় আরও রহস্যময়।
অবশেষে সানিয়া-মালিকের বিচ্ছেদ প্রসঙ্গে খোলাসা করেছেন সানিয়ার বোন আনাম মির্জা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতি দিয়েছেন আনাম। টিম সানিয়া ও মির্জা পরিবারের পক্ষ থেকে তিনি বলেন, ‘সানিয়া সব সময়ই নিজের ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। অবশেষে আজ মনে হলো যে ঘটনা শেয়ার করা দরকার। শোয়েব ও তাঁর (সানিয়া) কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে। শোয়েবের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।’
তারকা খেলোয়াড়দের নিয়ে সামাজিক মাধ্যমে নানা রকম কথাবার্তা শোনা যায় নিয়মিতই। সেগুলোর মধ্যে প্রায়ই থাকে গুঞ্জন। বোনকে (সানিয়া) নিয়ে যেন কোনো রকম গুঞ্জন না ছড়ায়, ভক্ত-সমর্থকদের কাছে তাই অনুরোধ করেছেন আনাম, ‘এমন পরিস্থিতিতে ভক্ত-সমর্থকদের কাছে আমার অনুরোধ, তাঁকে নিয়ে যেন কেউ কোনো গুঞ্জন না ছড়ায়। সানিয়ার জীবনের প্রাইভেসি রক্ষার্থেই তাই অনুরোধ করছি।’
মালিক এখন বর্তমানে বাংলাদেশে আছেন ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে। বাংলাদেশ সময় গতকাল দুপুর ১২টা ১ মিনিটে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে চমকে দিয়েছেন তিনি। চমকে দেওয়া খবরটি হচ্ছে, পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন মালিক। নতুন স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন পাকিস্তানি অলরাউন্ডার। নতুন বিয়ের ঘোষণার দিনই মাইলফলক ছুঁয়েছেন মালিক। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলে পাকিস্তানি অলরাউন্ডারের রান এখন ১৩০১০।
২০১০ সালে হায়দরাবাদে ধুমধাম করে বিয়ে করেন মালিক ও সানিয়া। ২০১৮ সালে তাঁদের ঘর আলো করে একমাত্র পুত্রসন্তান ইজান মির্জা মালিক। তবে ২০২২ সাল থেকে দুজনের সম্পর্কের অবনতি হয়েছে বলে জানা যায়। এর আগে ২০০৬ সালে আয়েশা সিদ্দিকীকে বিয়ে করেন মালিক। আয়েশা-মালিকের সেই সংসার টেকে চার বছর।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে