
গাজীপুরের টঙ্গীতে ট্রাকচাপায় আতিকুর রহমান (৪০) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পোশাকশ্রমিক শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি গাইবান্ধা জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আতিকুর রহমান গাজীপুরা এলাকার ইস্টার্ন টেক্স নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কারখানায় কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন আতিকুর রহমান। কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে আসা গাজীপুরগামী একটি ট্রাক আতিকুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারখানাটির কয়েক শ শ্রমিক ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৯ টা) অবরোধ চলছিল।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, আতিকুরের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ট্রাফিক পুলিশ গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করছে পুলিশ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে