এবারের বিপিএলে আর দেখা যাবে না শোয়েব মালিককে। পাকিস্তানি ব্যাটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। এতে এবারের বিপিএলের অধ্যায় শেষ হলো তাঁর ঢাকা পর্বের তিন ম্যাচ দিয়েই।
বিপিএলের শুরু থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত খেলার কথা ছিল মালিকের। কিন্তু পারিবারিক সমস্যার কারণে টুর্নামেন্টের অংশ হতে পারবেন না বলে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন তিনি। তাঁর না খেলার বিষয়ে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, হঠাৎ পারিবারিক কারণে দেশে ফিরেছেন মালিক। কিন্তু যাওয়ার সময় না ফেরার কোনো কথা ছিল না। তবে দেশে ফিরে মালিক জানিয়েছেন, পারিবারিক কারণে এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তাঁর।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তৃতীয় ম্যাচ খেলে দুবাইয়ে রওনা দিয়েছিলেন মালিক। সমস্যার সমাধান করে আবারও বরিশালের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। এর আগে বিপিএলে খেলতে নামার দিন তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে ক্রীড়াঙ্গনে হইচই ফেলে দিয়েছিলেন শোয়েব মালিক। তবে তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলেও তাঁর মনোযোগ ছিল ক্রিকেটেই।
পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার ঘোষণা দেওয়ার দিনই ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে নেমে ব্যাটিংয়ে অপরাজিত ১৭ রানের সঙ্গে বোলিংয়ে ১ উইকেট নেন শোয়েব। পরের দুই ম্যাচে অবশ্য তাঁর ছন্দটা ভালো ছিল না। দ্বিতীয় ম্যাচে করেছিলেন অপরাজিত ৫ আর শেষ ম্যাচে আউট হয়েছিলেন ৭ রানে। তাঁর বদলি হিসেবে পাকিস্তানের আরেক ব্যাটার আহমেদ শেহজাদকে দলে নিয়েছে বরিশাল।

ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
৮ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে